বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে পুলিশের অভিযানে ৩৯৫ পিস ইয়াবা ও নগদ ১৬ হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩
এপ্রিল)
দিবাগত
রাত
১০টার
দিকে বিশ্বনাথ পৌর
শহরের
জানাইয়া (মশুলা)
গ্রামে
বিশ্বনাথ থানা পুলিশের এক বিশেষ
অভিযানে ওই চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তার করা
হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১জন পৌর শহরের
জানাইয়া (মশুলা)
গ্রামের মৃত
আব্দুল
মনাফের
ছেলে
আব্দুল
মুমিন
(৩২)
এবং অন্যজন একই
গ্রামের আব্দুল
মজিদের
ছেলে
বাহার
মিয়া
(৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আব্দুল
মুমিন
একজন
পেশাদার মাদক
কারবারি এবং
ইতিপূর্বেও তার
বিরুদ্ধে থানায়
একাধিক
মাদক
মামলা
রয়েছে। স্থানীয় সূত্রে
জানা
যায়,
গোপন
সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানা
পুলিশের একটি
চৌকস
দল
শুক্রবার রাতে
আব্দুল
মুমিনের বসতঘরে
হানা
দেয়।
এসময়
ঘর
তল্লাশি করে
৩৯৫
পিস
ইয়াবা
ট্যাবলেট এবং
মাদক
বিক্রির নগদ
১৬
হাজার
টাকা
উদ্ধার
করা
হয়।
ঘটনার
সাথে
সরাসরি
জড়িত
থাকায়
পুলিশ
আব্দুল
মুমিন
ও
বাহার
মিয়াকে
হাতেনাতে আটক
করে। এ
ঘটনায়
শুক্রবার গভীর
রাতেই
বিশ্বনাথ থানার
এসআই
ফুল
মিয়া
বাদী
হয়ে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
একটি
মামলা
দায়ের
করেছেন
(মামলা
নং-৩, তারিখ: ০৩/০৪/২০২৬ইং)।
ইয়াবা ও
নগদ
অর্থসহ
দুইজনকে গ্রেপ্তারের সত্যতা
নিশ্চিত করে বিশ্বনাথ থানার
এসআই
জহিরুল
ইসলাম
জানান,
শনিবার
দুপুরে
আসামিদের যথাযথ
প্রক্রিয়ায় আদালতে
সোপর্দ
করা
হয়েছে।
সিটি/লিআ/
